শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

শাহ আলী মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ- বাংলাদেশ গণমুক্তি পার্টি ।

Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত রবিবার (১৭ মে ২০২৬) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, গত ১৪ মে দিবাগত রাতে সন্ত্রাসী বাহিনীরা মিরপুর শাহ আলী মাজারে ভক্তদের ওপর অতর্কিত হামলা করে অনেককেই আহত করেছে। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে রাজধানীর শাহ আলী মাজার-এ সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় থেকে সারা বাংলাদেশে ড. ইউনুসের সৃষ্ট মব সন্ত্রাসীরা মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহিংসতা ও হামলা করে আসছে। এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনা। তারই ধারাবাহিকতায় ইউনুসের সৃষ্ট মব সন্ত্রাসীরা বর্তমান সরকারের সময়েও মাজারে হামলা করছে। বর্তমান সরকার যদি ইউনূসের সৃষ্ট মবসন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে না পারলে সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে। একটি পবিত্র ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে এ ধরনের সহিংসতা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর সরাসরি আঘাত।খবর আইবিএননিউজ ।

আমরা মনে করি, ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করে কোনো মহল ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয় এবং কোনো সভ্য সমাজে এর স্থান হতে পারে না।

বাংলাদেশ গণমুক্তির পার্টি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে ধর্মীয় প্রতিষ্ঠান ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ— কোনো অপশক্তিকে সেই ঐতিহ্য বিনষ্ট করতে দেওয়া যাবে না।


More News Of This Category