মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

Update : শনিবার, ৩০ মে, ২০২৬

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভা, কুরআনখানি, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণে মুখর ছিল উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড।
কালিয়াকৈর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৩০ মে ২০২৬, শনিবার সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলা দলীয় কার্যালয়ে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শনিবার সকাল থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। আলোচনা সভায় শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধে অবদান ও রাষ্ট্রপরিচালনার দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন,শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা। তার প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র আজও বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি। তার আদর্শ বুকে ধারণ করেই বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৯৭১ সালের শহীদ ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় আলেম-ওলামা। দোয়া শেষে স্থানীয় অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী একই দিনে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথকভাবে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচির নেতৃত্ব দেন। প্রতিটি কেন্দ্রেই আলোচনা, দোয়া ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। নেতাকর্মীরা জানান, শহীদ জিয়ার স্মরণে এ ধরনের মানবিক কর্মসূচি প্রতি বছর হয়। দলীয় কার্যালয়ের প্রধান অনুষ্ঠানে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন:
সম্মানিত অতিথি
মোঃ মজিবুর রহমান-মেয়র, গাজীপুর- ১ সংসদ সদস্য,
কাজী সাইয়্যেদুল আলম বাবুল – সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ,
মোঃ হুমায়ুন কবির খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শ্রম বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ,
আব্দুল লতিফ – সাবেক সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপি
মোহাম্মদ হেলাল উদ্দিন -সাবেক সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপি ‌।
আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহীম – সহ-সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপি
আখতার-উজ-জামান – সাবেক আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা বিএনপি ।
দেওয়ান মোয়াজ্জেম হোসেন – সাবেক সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপি।
পারভেজ আহমেদ – সাবেক সাধারণ সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি ।
মোঃ রিয়াজ উদ্দিন – সাবেক সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি । এই
মোঃ সাইজুদ্দিন – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি ।
এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “শহীদ জিয়ার আদর্শ আমাদের রাজনীতির প্রেরণা। তার দেখানো পথে দল ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াবে।
প্রধান অতিথি কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, “জিয়াউর রহমান মানে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব। ৪৫ বছর পরও তার জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে।
উপজেলা বিএনপির নেতারা জানান,শহীদ জিয়ার আদর্শ ধারণ করে প্রতি বছর তারা এই কর্মসূচি পালন করেন। মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

###
তারিখ -৩০-৫-২৬


More News Of This Category