রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ২০ জুন শুক্রবার ফটিকছড়ি উপজেলাধীন হাইচদকিয়াস্থ পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে স্থানীয় এলাকাবাসীর মাঝে ১,০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোজাম্মেল হক। এ সময় প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আরও পড়ুনঃ প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করলো প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরসি হেডকোয়ার্টার এক্টিভিটিজ রিজওনাল চেয়ারম্যান লায়ন জানে আলম, এক্টিভিটিজ রিজওনাল চেয়ারম্যান লায়ন ফোরকানুল আমিন, সংগঠনের প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই), সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য, ট্রেজারার লায়ন কামরুন নাহার সিকদার,

অ্যাডভোকেট লায়ন সেলিম, অ্যাডভোকেট লায়ন এয়াকুব, অ্যাডভোকেট লায়ন কাশেম, লায়ন নারায়ণ আচার্য্য, লায়ন রাজু আচার্য্য, লায়ন অর্চনা রানী আচার্য্য, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন ইসমাইল হোসেন, লায়ন বিপুল সরকার, লায়ন কার্তিক আচার্য্য, লায়ন পুষণ পাল, লায়ন সয়ন আচার্য্য, লায়ন দীপ আচার্য্য, লায়ন তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, লায়ন মারুফা আকতার।

অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন কমিটি নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মোছলেম উদ্দিন আহমেদ অপু প্রদত্ত একতাই শক্তি এই কলকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির আগামী সেবাবর্ষ সুন্দরভাবে পরিচালনা করার ব্যাপারে একমত পোষণ করেন।


More News Of This Category