বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

লালমনিরহাট জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু। ০১৭২৫১৯২৪২৪

Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

লালমনিরহাট জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু। ০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাট জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) লালমনিরহাট জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ ওয়ারুখ ইয়াজদানীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষভাবে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকল ইউনিটকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


More News Of This Category