মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: ২ দিনে আহত ১০, আতঙ্কে জনপদ — নেই ভ্যাকসিন।। লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন, অপেক্ষমান ০৪ জন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে। ঝালকাঠিতে লাশের খাটিয়ায় পিকাপের ধাক্কা গুরুতর আহত ০৪। ৮৫ বিশিষ্ট নাগরিকের সংহতি নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জনগণের সঙ্গে পুলিশের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে – রূপসায় পুলিশ সুপার তাজুল ইসলাম। লালমনিরহাট জেলায় রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে- ,পুলিশ সুপার।

লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন, অপেক্ষমান ০৪ জন।

Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে প্রতিষ্ঠিত করতে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৬ এর নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেন।

গত ১৮/০৫/২০২৬ খ্রিঃ তারিখ মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ২৪ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৪ জনকে অপেক্ষমান রাখা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুড়িগ্রাম ও জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট এবং লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।


More News Of This Category