মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

লালমনিরহাট চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হলেন সেলিম সবুজ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

লালমনিরহাট চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হলেন সেলিম সবুজ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

১৩ জুন, ২০২৬

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম সবুজ।

​শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

​ঘোষিত ফলাফল অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম সবুজ পেয়েছেন ২৬৮ ভোট। অন্যদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুর রহমান পেয়েছেন ২১৫ ভোট। ফলে ৫৩ ভোটের ব্যবধানে সভাপতি পদে বিজয়ী হন সেলিম সবুজ।

​এর আগে সকাল ৯টা থেকে জেলা শহরের চেম্বার ভবনে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তীব্র গরম উপেক্ষা করে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৫৭৬ জন ভোটারের অংশগ্রহণে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ২টি সহ-সভাপতি ও ১৫টি পরিচালক পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ফলে আজ কেবল শীর্ষ ও সম্মানজনক ‘সভাপতি’ পদটি নিয়েই মূল ভোটযুদ্ধ অনুষ্ঠিত হয়।

​বিজয় লাভের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম সবুজ উপস্থিত সাংবাদিকদের বলেন, লালমনিরহাট জেলার সর্বস্তরের ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে আমাকে যে রায় দিয়েছেন, তার জন্য আমি তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অতিসত্বর সাধারণ ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসবো এবং তাঁদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবো। ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, কল্যাণ ও স্বার্থ সুরক্ষায় আমি সর্বদা সজাগ থাকবো।”

​একই সাথে তিনি জেলার সার্বিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার লক্ষ্যে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

​নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেম্বার ভবন ও এর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।


More News Of This Category