রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline :
বর্ডার-টু-ইল্লা সড়ক ৬-লেনে উন্নীত করার দাবিতে জনতার মানববন্ধন হিমালয়া ও স্মার্ট বাজার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর* বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ভারতীয় পানি সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনতার দলের আলোচনা সভা ও গণ-যোগদান অনুষ্ঠিত। লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ​লালমনিরহাট জেলা প্রতিনিধি: মোঃসেলিম মিয়া ০১৯৭১৬৪৫৮০০ দুবাই এয়ারপোর্টস দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএক্সবি) এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের একটি নতুন নকশা উন্মোচন করেছে। সৌদি আরব রিয়াদের ডিপ ফ্রিজ থেকে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড। ছাত্র জমিয়তের সাবেক নেতা হাফেজ নাঈমের মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের মানববন্ধন অনুষ্ঠিত।

লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ​লালমনিরহাট জেলা প্রতিনিধি: মোঃসেলিম মিয়া ০১৯৭১৬৪৫৮০০

Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

​লালমনিরহাট জেলা প্রতিনিধি: মোঃসেলিম মিয়া
০১৯৭১৬৪৫৮০০

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ পালিত হয়েছে। ২৬ জুন (শুক্রবার) জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মানববন্ধন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
​সকাল ৯টা ৪৫ মিনিটে শহরের মিশন মোড়ে মানববন্ধনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​”মাদক গ্রহণের বিষয়টি নিউরোলজিকাল। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সুস্থ সামাজিক বিনোদন বাড়াতে হবে এবং অভিভাবকদের সচেতন থাকতে হবে বলেন, — মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট।
​আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মনিনুল হক বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ।

​অনুষ্ঠানে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের বিবরণ তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেল সুপার মোহাম্মদ এমরান হোসেন মিঞা সহ যুব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা খাতুন।
​সভা শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category