শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে।

Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রওশন বাবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি, বাংলার সংবাদ।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।

নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর কাছাকাছি এলাকায় বিএসএফের টহল দল গুলি ছোড়ে। এতে খাদেমুল গুরুতর আহত হন। পরে তাকে রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। কিছু প্রতিবেদনে পতাকা বৈঠকের আহ্বানের কথাও উল্লেখ করা হয়েছে।


More News Of This Category