বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

লামায় কমিউনিটি সভা ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ

লামা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা এবং সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

লামায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের জিওবি খাতের আওতায় ১ম প্রান্তিকের কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শনী বুধবার ৬ আগস্ট সকালে লামা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪,কর্তৃক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কমিউনিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান উপস্থিত অভিভাবকদের সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা-এর উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তৃতায় সহকারী তথ্য অফিসার সর্বজনীন পেনশন স্কিম, টাইফয়েড ভ্যাকসিন, জন্ম নিবন্ধন, শিক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ, ডেংগু প্রতিরোধ, দুর্যোগকালীন নিরাপত্তা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।


More News Of This Category