বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

লক্ষ্মীপুরে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ফার্মেসীতে জরিমানা  

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
লক্ষ্মীপুরে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ফার্মেসীতে জরিমানা  

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশ অনুযায়ী  বেশ কয়েকটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা  করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

মঙ্গলবারে দুপুরে সদর হাসপাতাল গেইট সংলগ্ন সালমান ফার্মেসী এবং শাহেনুর মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসীগুলোতে মেয়াদউত্তীর্ণ  ঔষধ,ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদউত্তীর্ণ ড্রাগ লাইসেন্স পাওয়া যায়। পরে আইন অনুযায়ী সালমান ফার্মেসীতে ১০ হাজার টাকা এবং শাহেনুর মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তাদেরকে সতর্ক করে দেয়া হয়। আরো উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার ডালিম কুমার দাস এবং এবং পুলিশের সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশ অনুযায়ী আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছি।

আজকে আমরা সদর হাসপাতালের গেইটের সামনে বেশ কিছু ফার্মেসীতে অভিযান চালিয়েছি। এখানে এসে সালমান ফার্মেসিতে বেশ কিছু মেয়াদউত্তীর্ণ  ঔষধ পাওয়া গিয়েছে যেগুলো দোকানে রাখা উচিত হয়নি।

এছাড়াও কিছু পিজিশিয়ান স্যাম্পল ছিল যেগুলো বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এর দায়ে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে  এবং তাদের সবাইকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকার কথা ও তিনি বলেন।


More News Of This Category