শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পানি নিষ্কাশন ও সুইজ গেটের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন। লালমনিরহাটে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু ,এলাকায় শোকের ছায়া। রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আদিতমারী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাব। গাবতলী সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে সাবেক এমপি লালু। ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখা ইউকের ২১ সদস‍্য কমিটি গঠন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫।

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা গঠনে প্রশাসনের গণশুনানি দ্রুত বাস্তবায়নের দাবী স্থানীয়দের

ডালিম কুমার দাস টিটু   : / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ডালিম কুমার দাস টিটু   :

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৯টি ইউনিয়নের সমন্বয়ে চন্দ্রগঞ্জ থানাকে পূর্ণাঙ্গ উপজেলা গঠন বিষয়ে স্থানীয়দের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১০ জুলাই ) দুপুর সাড়ে ১২ টায় লক্ষ্মীপুরের বটতলী বাজার মডেল মসজিদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ  গণশুনানির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, উপপরিচালক স্হায়ী সরকার মোঃ জসীম উদ্দিনসহ আরো অনেকে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামসেদ আলম রানার সঞ্চালনায় আয়োজিত গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ বিলুপ্তির পথে দেশীয় খয়রা পুঁটি কৈ সিং মাগুর মাছ

স্থানীয়রা চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ,হাজীরপাড়া,উত্তরজয়পুর, বশিকপুর, দত্তপাড়া, মান্দারী, দিঘলী, চরশাহী ও কুশাখালীসহ সহ ৯টি ইউনিয়নের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মধ্যবর্তী স্থানে  একটি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ নির্মানের দাবী জানান।

গণশুনানীতে প্রধান অতিথির  বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, আপনাদের মতামত সরকারকে জানানো হবে। আশা রাখি চন্দ্রগঞ্জ নামে খুব দ্রুত আরেকটি উপজেলা বাস্তবায়ন হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণার অনুরোধ জানানো হয় স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category