বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রৌমারীর সায়দাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ দোকান ভস্মীভূত, সোয়া কোটি টাকার ক্ষতি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

রৌমারীর সায়দাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ দোকান ভস্মীভূত, সোয়া কোটি টাকার ক্ষতি
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭

২৮ জুন, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি ২৪ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

​রবিবার (২৮ জুন) ভোর ৪টার দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাজারের একটি মুদি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটায় দোকান মালিক ও স্থানীয়রা টের পাওয়ার আগেই আগুন ভয়াবহ রূপ নেয়। ফলে ব্যবসায়ীরা তাদের দোকানের কোনো মালামালই রক্ষা করতে পারেননি।

​খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মোমিনুল ইসলাম, লালচাঁদ, আবদুস সবুর, নূর মোহাম্মদ, শাহিদুর রহমান, মিজানুর রহমান, বাবু মিয়া, আবদুল খালেক এবং আলতাফ হোসেন। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় কোটি টাকার ওপর ক্ষতি হয়েছে।

​রৌমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদা জানান, জরুরি ফোন পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।” ফায়ার সার্ভিসের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

​এদিকে ঘটনার পর রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করেন। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথা জানান।

​ইউএনও’র পরিদর্শনের সময় রৌমারী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category