শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline :
দেশের শিক্ষার অগ্রগতি: প্রতি জেলায় “দেশবন্ধু” খেতাব প্রদান রেমিট্যান্স যোদ্ধা সংসদের ছয় দফা দাবিতে ১৭ ফেব্রুয়ারি বার্মিংহাম হাইকমিশনে স্মারকলিপি প্রদান আমি এমপি মানে গোয়াড়া গ্রামের সকল মানুষ এমপি’ —আজিজুল বারী হেলাল বরিশাল–১ আসনের এমপি এম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়ার সৌজন্য সাক্ষাৎ গাইবান্ধায় ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৪০ প্রার্থীর মধ্যে অধিকাংশই নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাস্তহারা দলের শুভেচ্ছা গাইবান্ধা-৫ ঐতিহাসিক জয় জামায়াতের গাইবান্ধার ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা: ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয় ঠাকুরগাঁওয়ের ৩ টি সংসদীয় আসনে বিএনপির বিজয় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের

রেমিট্যান্স যোদ্ধা সংসদের ছয় দফা দাবিতে ১৭ ফেব্রুয়ারি বার্মিংহাম হাইকমিশনে স্মারকলিপি প্রদান

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ
রেমিট্যান্স খাতের বিভিন্ন দাবি আদায়ে আগামী ১৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের Birmingham-এ অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করবে ‘রেমিট্যান্স যোদ্ধা সংসদ’। সংগঠনটির নেতারা জানিয়েছেন, প্রবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ছয় দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট ইসা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ নাদির আহমদ, মোসাদ্দিক হোসেন মানিক মিয়া, ব্যারিস্টার নাজির আহমেদ, এ কে এম আবু তাহের চৌধুরী, সৈয়দ খালেদ মিয়া অলিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ (কাতার) এক বিবৃতিতে বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ তাদের নানা সমস্যা ও বঞ্চনা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, এই দাবি আদায়ে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তাই তিনি সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে কর্মসূচিতে সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, এই স্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ের পথ সুগম হবে এবং প্রবাসী শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category