রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ৪০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, সাংবাদিকদের উপরও হামলা

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্লাসে পাঠ বুঝতে না পারায় শিক্ষক পরিবর্তনের আবেদন করায় সপ্তম শ্রেণির প্রায় ৪০ শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৪ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে জনতা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় অভিভাবকরা মঙ্গলবার সকালে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে কথা বলতে যায়। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যম কর্মীরা স্কুলে গেলে কিছু শিক্ষকদের উস্কানিতে সাংবাদিকদের উপর হামলা করে শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয় বেশ কয়কজন সাংবাদিক। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ঘটনাস্থলে আসেন। বিকালে অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষনিক বহিস্কার করেন ও ৩ শিক্ষকে সাময়িক বরখাস্ত করেন শিক্ষা অফিসার।

আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জানান, গত ৫ আগস্টের পর রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর প্রভাব খাটিয়ে তার ভাগনে তানভীর আহমেদ মুন্নাকে অফিস সহকারী হিসেবে অবৈধভাবে বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। কিন্তু মুন্না সাম্প্রতিক সময়ে সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস নিতে শুরু করেন। শিক্ষার্থীরা তার পাঠ স্পষ্টভাবে বুঝতে না পেরে প্রধান শিক্ষকের কাছে তাকে পরিবর্তনের আবেদন করেন।

আরও পড়ুনঃ সাঘাটায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

এতে ক্ষিপ্ত হয়ে তানভির আহমেদ মুন্না ক্লাসে উপস্থিত প্রায় ৪০ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন। ওই মারধোরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তাসরিম, কেয়া, মীম ও তাবাসসুমসহ কয়েকজন। শিক্ষার্থীরা শিক্ষকের এমন আচরনের জন্য হতাশা প্রকাশ করেন। শিক্ষকঅভিভাবকরা অভিযুক্ত শিক্ষকে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এই বিষয়ে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অনুশোচনা করে। শিক্ষার্থীদের উপর কেন শিক্ষক উত্তেজিত হয়েছেন, বুঝতে পারছেন না।
মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম বলেন, শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের মারধোর সংবাদ পেয়েছি। এমনকি সাংবাদিকদের হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনা সত্যতা পেয়েছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category