বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় অগ্নিকান্ড, বিপুল পরিমাণ ক্ষতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গতকাল ২৪সেপ্টেম্বর বুধবার দুপুর পৌনে ১২টায় কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কারখানার বীজ পেষণকারী বিভাগের যন্ত্রপাতি ও কাচামাল পুড়ে গেছে।

আরও পড়ুনঃ গাইবান্ধায় ফ্রিল্যান্সিং ফর ফিউচার (3F) প্রশিক্ষণ কর্মসূচির প্রভাতি ব্যাচ পরিদর্শন

এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রশাসক বিগ্রেডিয়ার(অব.) আশরাফ আলী বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে আগুন লাগে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গণি বলেন, গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। কোন হতাহতের ঘটনা নেই৷


More News Of This Category