রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা

প্রিন্স আহমেদ, নারায়ণগঞ্জঃ
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

প্রিন্স আহমেদ, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ জুলাই) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত ৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় একটি ভাড়া বাসায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি আমলাবো আজিজ মোল্লার বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। নিহত পারভেজ পাবনা সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে।

আরও পড়ুনঃ জুলাই সনদের কোন সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনার দিন সন্ধ্যায় ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category