সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

রুপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হুমকি

Reporter Name / ৫৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

 

রুপগঞ্জ প্রতিনিধি
রুপগঞ্জ বরপা এলাকার মাদক ব্যবসায়ীদের হুমকিতে আতংকিত হয়ে পড়েছেন নাদিম। বরপার মাদক ব্যবসায়ীদের পুলিশে সোর্পদ করার কথা বলা পর থেকে একের পর এক অজ্ঞাত ব্যক্তিরা এ হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রুপগঞ্জ বরপা ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সালাউদ্দিনের ছেলে নাদিম বোনাফাইব নামক মশারি ফ্যাক্টরীতে সম্মানের সাথে দীর্ঘদিন যাবৎ চাকরী করে যাচ্ছে। উক্ত এলাকার কিছু মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের উৎপাত দেখে তাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার কথা বললে এর পর থেকে নাদিমকে হুমকি দিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা, এবং সময় মত নাদিমকে একা পেলে বড় ধরনের ক্ষতি করবে বলে জানান অজ্ঞাত ব্যক্তিরা। নাদিম বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে বরপা বোনাফাইব মোশারি ফ্যাক্টরীতে চাকরী করে যাচ্ছি। কিছু বখাটে মেয়েদের ইভটিজিংকারী মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের অনৈতিক কাজে প্রতিবাদ করায় এখন আমাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে বলে জানায় অজ্ঞাত সন্ত্রাসীরা, এবং আমাকে চাকরী করতেও দিবেনা বলে জানায়। নাদিম আরো বলেন, আমার বিরুদ্ধে এলাকায় কোন ধরনের খারাপ রেকর্ড নাই। আমি উক্ত সন্ত্রাসীদের হুমকিতে সবসময় আতংক বোধ করছি। আমার ছবি দিয়ে উক্ত সন্ত্রাসীরা ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এলাকাবাসী বলেন, নাদিম বদ্র ছেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী। এলাকার কিছু বখাটে লোক নাদিমকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে শুনেছি। এসব সন্ত্রাসীদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা না। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ধরনের হুমকিসহ নানা ধরনের হয়রানি শিকার হতে হয়। এলাকার শান্তি প্রিয় মানুষ ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বরপা এলাকার সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। নাদিম বলেন আমি উক্ত অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব এবং প্রশাসনের সহযোগীতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category