সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের অভিষেক

প্রতিবেদকঃ আনোয়ার হোসেন / ৩৫ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিবেদকঃ আনোয়ার হোসেন

রাজনীতির পালাবদলের সময় এসেছে নতুন কিছু গড়ার। দীর্ঘদিনের ঘুনে ধরা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশপ্রেমিক সুশীল মানুষের হাত ধরে আত্মপ্রকাশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার প্রধান কার্যালয়ে প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের নেতৃত্বে নতুন এই আন্দোলনের অভিষেক অনুষ্ঠিত হয়।

আইনজীবী, সমাজসেবী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যুক্ত হয়েছেন। মূলত তিন বছর আগে থেকে এ উদ্যোগ শুরু হলেও এর শেকড় আরও গভীরে—২০১০ সালে গঠিত রাষ্ট্র চিন্তা নামের একটি সংগঠনের মাধ্যমেই এর সূচনা। সেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পরবর্তীতে দেশের মঙ্গল ও ভিন্ন ধারার চিন্তা-চেতনাকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ *ইবাদতে মধ্যপন্থা অবলম্বন: সুন্নাহর* *আলোকে সঠিক জীবন দর্শন*

বর্তমানে সারাদেশে রাষ্ট্র চিন্তা-র সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। ইতিমধ্যেই ৩০টি জেলা কমিটি গঠিত হয়েছে এবং সদস্য সংগ্রহ কার্যক্রমও চলছে।

আয়োজকরা জানান, স্বাধীনতার ৫৫ বছর পরও কাঙ্ক্ষিত উন্নতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তাই পুরানো খোলস ভেঙে নতুন আশা নিয়ে এই আন্দোলন যাত্রা শুরু করেছে। তাদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার আন্দোলন গণমানুষের অংশগ্রহণের মাধ্যমে প্রকৃত জনকল্যাণে কাজ করবে এবং একটি সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করবে।

অভিষেক অনুষ্ঠানে নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাণ প্রকৃতি প্রতিবেশ পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সৈয়দ রানা প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে ফুল দিয়ে বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category