বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাজীবপুরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর ( কুড়ি গ্রাম) প্রতিনিধি ঃ
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর ( কুড়ি গ্রাম) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন সহকারী প্রধান শিক্ষক।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানায়, গ্রীষ্মকালীন খেলার জন্য তার বান্ধবীরা রাজীবপুর সবুজবাগ দাখিল মাদ্রাসায় যায়। তখন সে স্কুলের শ্রেণীকক্ষে একা বসে ছিল। এমন সময় শিক্ষক রফিকুল ইসলাম কক্ষে প্রবেশ করে তাকে একা পেয়ে অনৈতিক কাজের উদ্দেশ্যে তার হাত ধরে টানাটানি করেন। একপর্যায়ে সে দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়ে স্কুল থেকে ফিরে তাকে সব খুলে বললে তিনি স্কুলে যান। সেখানে অভিযুক্ত শিক্ষককে বাইরে নিয়ে আসতে চাইলে সহকারী প্রধান শিক্ষক ও উপস্থিত অন্যান্য শিক্ষকরা বাঁধা দেয়। পরে স্থানীয় ব্যবসায়ী মো. এরশাদ অভিযুক্ত শিক্ষককে জুতা পেটা করেন। এরপর শিক্ষকরা সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা ফিরে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ফোনে জানায়, স্কুলে প্রায়শই শিক্ষকের দ্বারা ছাত্রীরা যৌন হয়রানির শিকার হয়, কিন্তু লজ্জায় কেউ মুখ খোলে না। রফিকুল ইসলামের এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। তারা ওই শিক্ষকের বিচার এবং বহিষ্কারের দাবি জানান।

আরও পড়ুনঃ গাজীপুরে কালীগঞ্জকে জঙ্গল বলায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন এর বিরুদ্ধে উকিল নোটিশ

শিক্ষার্থীরা আরও অভিযোগ করে, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি অ্যাসেম্বলির সময় মাইকে ঘোষণা দিয়েছেন, ‘শিক্ষক রফিকুল ইসলাম এই স্কুলেই থাকবে।’ এই ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থী দুপুর ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গেলে ইউএনও শিক্ষার্থীদের তদন্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে, যদি অভিযুক্ত শিক্ষককে স্কুলে রাখা হয়, তবে কঠোর আন্দোলনে যাবেন।

অভিযুক্ত রফিকুল ইসলাম মুঠোফোনে হাত ধরে শ্রেনী কক্ষে নিয়ে যাবার বিষয়টি স্বীকার করলেও তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বলে জানান ওই শিক্ষক।

আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তন ও ব্র্যাক ইমারজেন্সি হেলথ রেসপন্সার গ্রুপ কর্মশালা বান্দরবানে অনুষ্ঠিত

এবিষয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান মুঠোফোনে জানান, ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষক কে শোকজ করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটিও।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি ২০০ পিস ইয়াবাসহ দেওয়ানগঞ্জের কদমতলা এলাকা থেকে সানান্দবাড়ী ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সে-সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাও হয় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শিক্ষক রফিকুল ইসলামের বাড়ি সীমান্তের কাছে হওয়ায় ভারত থেকে সরাসরি বাংলাদেশে মাদক নিয়ে আসেন। এবং বিভিন্ন এলাকায় সাপ্লাই দেয়। এর আগেও তাকে মাদক সহ রাজীবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল বলেও জানান তারা।

 


More News Of This Category