বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎রাজিবপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কার্য সহকারীর বিরুদ্ধে। ‎ রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

‎রাজিবপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কার্য সহকারীর বিরুদ্ধে।

রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
‎কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য মোছা. সাবিনা খাতুন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কার্য সহকারী মাহাবুরের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

‎আবেদনে তিনি অভিযোগ করেন, ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরের কয়েকটি কাবিখা ও টিআর প্রকল্পে প্রকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও বিভিন্ন প্রকল্পের অর্থের একটি অংশ তাকে না দিয়ে কার্যসহকারী মাহাবুর ও সংশ্লিষ্ট পিআইও রেখে দিয়েছেন।

‎অভিযোগে উল্লেখিত প্রকল্পগুলো হলো,
‎প্রকল্প নং-৩ (কাবিখা): ৭ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন মাস্টারের বাড়ির দক্ষিণ পাশে গাইড ওয়াল নির্মাণ প্রকল্পে ২ লাখ ৮১ হাজার ১০০ টাকা কার্যসহকারী মাহাবুর ও পিআইও রেখে দিয়েছেন বলে অভিযোগ।

‎প্রকল্প নং-২ (টিআর): মদনপাড়া জাফরের বাড়ি থেকে রেফাজের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ৪৮ হাজার টাকা রেখে দেওয়ার অভিযোগ।

‎প্রকল্প নং-৭ (টিআর): ছালাম মণ্ডলের বাড়ির সামনে থেকে কালামের বাড়ি পর্যন্ত মাটি ভরাট প্রকল্পে ৭০ হাজার টাকা রেখে দেওয়ার অভিযোগ।

‎প্রকল্প নং-৩ (কাবিটা): মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের গাইড ওয়াল ও মাটি ভরাট প্রকল্পে ৫০ হাজার টাকা রেখে দেওয়ার অভিযোগ।

‎২০২৫–২০২৬ অর্থবছরের গাইড ওয়াল নির্মাণ প্রকল্প: বাবুলের বাড়ি থেকে জবেদ আলীর বাড়ি পর্যন্ত গাইড ওয়াল নির্মাণ প্রকল্পে ৫০ হাজার টাকা রেখে দেওয়ার অভিযোগ।

‎২০২৫–২০২৬ অর্থবছরের কাবিখা (চাউল) প্রকল্প নং-৪: জিগাপাড়া মান্নানের বাড়ি থেকে আজাদের বাড়ি পর্যন্ত গাইড ওয়াল ও রাস্তা মেরামত প্রকল্পে ১ লাখ ১২ হাজার ১২৫ টাকা রেখে দেওয়ার অভিযোগ।

‎আবেদনে ইউপি সদস্য দাবি করেন, এসব প্রকল্পে তার কাছ থেকে স্বাক্ষর ও সাদা চেক নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, যে অভিযোগটি তারা করেছেন সেটি সম্পুর্ন ভিত্তিহীন ও ভুয়া এ অভিযোগের সত্যতা নেই।

‎কার্য সহকারী মাহাবুর বলেন, অভিযোগ সম্পুর্ণ ভুয়া ও ভিত্তিহীন

‎উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সায়েকুল হাসান খান বলেন, ইউএনও হিসেবে আজই আমার প্রথম দিন, অভিযোগের বিষয়ে জানা নেই যদি এমন অভিযোগ হয়ে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০


More News Of This Category