বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঘোড়াঘাটে ধানক্ষেতে বজ্রপাত: দিনমজুরের নির্মম মৃত্যু, আহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঘোড়াঘাটে ধানক্ষেতে বজ্রপাত: দিনমজুরের নির্মম মৃত্যু, আহত ২

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
২৯ জুন, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে কামরুল (৩২) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।

​সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত কামরুল বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন—একই এলাকার জমির মালিক গোলজার (৩৫) এবং দিনমজুর নূরনবী (৩০)। তারা যথাক্রমে হায়দার আলী ও ইনসান আলীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই এলাকাটিতে টানা বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়া সত্ত্বেও বৃষ্টির মধ্যেই ধানক্ষেতে কাজ করছিলেন কামরুল, গোলজার ও নূরনবী। কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল মারা যান। এ সময় পাশে থাকা অপর দুজন গুরুতর আহত হন।

​পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

​ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


More News Of This Category