শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি নেই,রোগী ও স্বজনদের চরম ভোগান্তি।

Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার (১১ মে) থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে হাসপাতালের ভর্তি থাকা ৮৮ জন রোগী, তাদের স্বজন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। টয়লেট ও বাথরুমে পানি না থাকায় পুরো হাসপাতাল এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পানির কলগুলো থেকে এক ফোঁটা পানিও পড়ছে না। বাধ্য হয়ে ভর্তি রোগীর স্বজনরা দূরবর্তী খাল বা পুকুর থেকে বালতি ভরে পানি সংগ্রহ করছেন। অনেক রোগী ও স্বজন অভিযোগ করেছেন, দীর্ঘ চার দিন ধরে পানি না থাকায় তারা গোসল করতে পারছেন না এবং মলমূত্র ত্যাগের পর পরিষ্কার হতে গিয়ে অবর্ণনীয় কষ্টে পড়ছেন। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে প্রতিষ্ঠার সময় স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি এখন অকেজো হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল জানান,”দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। বর্তমানে পরীক্ষায় দেখা গেছে, মাটির নিচে পানির স্তর (লেয়ার) পাওয়া যাচ্ছে না।”
কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় টিউবওয়েলের পাইপ ওয়াশ করার কাজ শুরু হয়েছে। এতে যদি পানির সমাধান না হয়, তবে বিকল্প হিসেবে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে বাথরুমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন একটি গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করেছে। তবে নতুন নলকূপ স্থাপন না হওয়া পর্যন্ত এই মানবিক বিপর্যয় থেকে উত্তরণের কোনো স্থায়ী পথ দেখছেন না সুবিধাভোগীরা।


More News Of This Category