বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

রাজাপুরে নদীভাঙন রোধে কার্যক্রমের উদ্ভোধন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজাপুরে নদীভাঙন রোধে কার্যক্রমের উদ্ভোধন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে নদীভাঙন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। শনিবার ১৩ জুন-২০২৬ ইং বিকেলে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকায় বিষখালী নদীর ভাঙ্গন কবলিত স্থানে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্ভোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাহিদ হাসান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা-সহ স্থানীয়রা।
জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্ভোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় তিনি বলেন, বিশখালী নদীর ভাঙন থেকে জনপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বর্তমানে জরুরি ভাবে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। যাতে করে বৃষ্টির সময়ে ভাঙ্গনের ব্যাপকতা না হয়। আগামী সিজনের মধ্যে আমরা এই বাদুরতলা এলাকায় স্থায়ী ভাবে ভাঙ্গন রোধের জন্য ব্লক ফেলতে সক্ষম হবো।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বর্তমানে প্রকল্পটি দুটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে একটি প্যাকেজে ৪৫ মিটার এবং অপরটিতে ৪২ মিটারসহ মোট ৮৭ মিটার ভাঙন কবলিত এলাকায় প্রায় ১৫ হাজার জিও ব্যাগ ফেলা হবে। এছাড়াও পর্যায়ক্রমে ভাঙ্গন কবলিত এলাকায় আরো ৩টি প্যাকেজে জিও ব্যাগ ফেলা হবে।
এর আগে ১৩ ই মে বাদুরতলা বাজারের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিদ্রুত ভাঙ্গন রোধে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয়দের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এরই ধারাবাহিকতায় এ কার্যক্রমের শুরু করা হয়।


More News Of This Category