বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে বর্নাঢ্য শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও সাতার প্রতিযোগীতা

 ঝালকাঠি প্রতিনিধি:-
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ১৮ আগষ্ট সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল।

আরও পড়ুনঃ বীরগঞ্জে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন

অনুষ্ঠান উদ্বোধনের আগে একটি বনাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দেশি মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম গড়ে তোলা সময়ের দাবি। স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া মাছের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

জাতীয় মৎস্য সপ্তাহকে ঘিরে রাজাপুর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে।


More News Of This Category