মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর স্মারকলিপি ও সংবাদ সম্মেলন।

Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
১৮ মে ২০২৬ইং সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক—শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেড অনুযায়ী বেতন—ভাতা প্রদানের দাবিতে ৬৪ জেলায় জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে মউশিক শিক্ষক কল্যান পরিষদ, বাংলাদেশ।

ঢাকায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর তোপখানা রোডস্থ একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মউশিক শিক্ষক কল্যান পরিষদ, বাংলাদেশ—এর কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি বৃহৎ ও যুগান্তকারী শিক্ষা ও আর্থ—সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রকল্পটি ইতোমধ্যে ৭টি পর্যায় সফলভাবে সম্পন্ন করে বর্তমানে ৮ম পর্যায়ে পদার্পণ করেছে। দীর্ঘ সময়ে এ প্রকল্পের আওতায় ১ম থেকে ৬ষ্ঠ পর্যায় প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৯ হাজার ৯৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। ৭ম পর্যায়ে প্রায় ১ কোটি ২১ লক্ষ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে, যা একটি বিরল সাফল্য। বর্তমানে এই প্রকল্পে প্রায় ৭১,৯৪৯ জন শিক্ষক—শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন, যারা দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও অনিশ্চিত অবস্থায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, এই শিক্ষকগণ শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন— তারা সরকারি তহবিলে যাকাত প্রদানে মুসল্লিদের উৎসাহিত করেন এবং শিক্ষকগণ নিজ উদ্যোগে যাকাত সংগ্রহ করেন থাকেন। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও তারা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা বিনা পারিশ্রমিকে অতি স্বল্প সময়ে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। সর্বোপরি, একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তারা অনন্য অবদান রেখে চলেছেন। অথচ তাদের জীবন আজ নিরাপত্তাহীন ও অবমূল্যায়িত।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে ৩টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—(১) নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। (২) সকল শিক্ষক—শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন—ভাতা প্রদান করা হোক। (৩) তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যান পরিষদ, বাংলাদেশ—এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিভাগীয় সভাপতি মাওলানা সেলিম জাফর খান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জী, ঢাকা জেলা সভাপতি মাওলানা মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক এইচ এম বেলায়েত হোসেন খান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যান পরিষদ, বাংলাদেশ—এর উপদেষ্টা ডা. ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন, আইসিটি সম্পাদক মাওলানা নুরুল ইসলাম বাশার প্রমুখ।


More News Of This Category