মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

রাজবাড়ীর সাবেক ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবীতে স্মারকলিপি প্রদান

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী / ৩১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর নিয়মিত মামলার আসামী পুলিশ পরিদর্শক আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেছে নির্যাতিতদের পক্ষে জেলা স্বেচ্ছাসেবকদল।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমানকে ২০১৪ সালের ১২ জানুয়ারী অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এখনো সোজা হয়ে দাড়াতে পারেন না। প্রায়ই অসুস্থ হয়ে হাসপাতাল হাসপাতালে কাটাতে হয়। গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মোঃ ইকবাল হায়াত সহ ১০জনকে আসামী করে মামলা দায়ের করে। গত ৩০ আগস্ট বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়। নিয়মিত মামলার আসামী হলেও গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরতদের মধ্যে থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়। এ তালিকায় থাকা ১৫ নং ক্রমিকের আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল সহ দ্রুত গ্রেপ্তার করার দাবী জানান।
তারা বলেন, দ্রুত তাকে গ্রেপ্তার ও পদোন্নতি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category