রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন, সবুজায়নের বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : কলম যখন রক্তাক্ত* মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা রূপসা এমপি হেলাল ​”বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, সব ধর্মের মানুষ এখন নিরাপদ” মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি আবুল কালাম, লাকসামে ত্রাণ বিতরণের উদ্বোধন* *লাকসাম-মনোহরগঞ্জ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ* বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি: *এক কাপ চা* কলমে/ তাছলিমা খন্দকার (নুশরাত) স্টাফ রিপোর্টার। *শূন্যতা* এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি) পুলিশি গ্রেপ্তার আতঙ্কে স্তব্ধ ফলিমারী পুরুষশূন্য গ্রাম, বাজারে নেই ক্রেতা-বিক্রেতা: থমকে গেছে কৃষিকাজ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা

Update : রবিবার, ২১ জুন, ২০২৬

রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা

 

জেলা প্রতিনিধি রাজবাড়ী

মোঃ জাহিদুর রহিম মোল্লা

 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেয় স্থানীয় মাদককারবারিরা।

শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পুড়াভিটায় অভিযান চালানো হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। তাদের মধ্যে আশীষ চন্দ্র শীলকে গাঁজাসহ আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, মাদক বিক্রেতা বেবীর ছেলে ফয়সাল (২৪)-কে মাদক ও টাকাসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় অন্য মাদক বিক্রেতারা অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হন।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, ‘আমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়াভিটা এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ২ জনকে মাদকসহ আটক করে। এর মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে সাজা দেই। অপর আসামি ফয়সালকে নগদ টাকা ও মাদকসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে হ্যান্ডকাফ পড়ানোর পর পুড়াভিটার মাদককারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ঘটনাস্থলে অধিদফতরের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category