রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

রাজবাড়ীতে সমবায় অফিসের দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ী জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির ও  বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস কে যথাসময়ে অফিসে না আসা ও রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অনিয়মের  অভিযোগের ব্যাখ্যা চেয়ে জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির কে নোটিশ করেন, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন। বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস কে নোটিশ করেন, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম।

উল্লেখ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এই নোটিশে অভিযুক্ত কর্মচারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব দিতে এবং শুনানিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ
জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির কে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস জানান, গতকাল জেলা অফিসে কাজ ছিলো সারাদিন সেখানে ছিলাম, তাই আজ অফিসে আসতে একটু দেরী হয়, সে কারণে আমাকে কারণ দর্শানোর নোটিশ করেছে।

জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন বলেন, সময় মতো অফিসে না আসা ও রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে, অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

রাজবাড়ীতে সমবায় অফিসের দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

 

 


More News Of This Category