সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রাজবাড়ীতে প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধির উপর হামলা

জেলা প্রতিনিধি রাজবাড়িঃ  / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

জেলা প্রতিনিধি রাজবাড়িঃ

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানের উপর হামলা চালিয়েছে দুবৃত্তরা।

সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে বিনোদপুর বাসার সামনে রিকসা থেকে নামার পর মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ২জন দুবৃত্ত এসে পিছন থেকে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহান বলেন, পেশাগত দায়িদ্ব পালন শেষে বাসায় ফেরার পথে ২নং রেল গেইট পার হয়ে বাসার সামনে রিকসা থেকে নেমে দাড়াই। হঠাৎ করেই মোটরসাইকেল যোগে ২জন দুবৃত্ত এসে পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ রাজিবপুরে পাঁচ জুয়াড়িকে আটক

তাৎক্ষনিক লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। এখন বাসায় বিশ্রামে আছি। সুস্থ হয়ে আইনগত পদক্ষেপ নিবো।
তিনি আরও বলেন, রাজবাড়ীর আলোচিত কয়েকটি বিষয় নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ করেছি। এ কারণে হামলা হতে পারে বলে ধারণা করছি। তবে আরও খোঁজখবর নিয়ে মামলা দায়ের করবো।

এদিকে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানে উপর আতর্কিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category