বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাজনৈতিক মামলাবাজির আড়ালে চাঁদাবাজি ইসমাইলের

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
রাজনৈতিক মামলাবাজির আড়ালে চাঁদাবাজি ইসমাইলের

চট্টগ্রাম প্রতিনিধিঃ

সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন যুবদল নেতা মুহাম্মদ ইসমাইল ৫ই আগষ্ট পরবর্তী বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মীদের নামে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা করে যাচ্ছে। এসব মামলা থেকে রেহাই পেতে কেউ কেউ দর কষাকষি করছে ইসমাঈলের সাথে।

৫ই আগষ্টের আগের দিন ইসমাইলেের বাড়িতে হামলার অভিযোগে প্রায় দুই শতাধিক ব্যক্তিদের নামে সন্ত্রাস ও ভাংচুর আইনে মামলা করে ইসমাইল। দেখা যায় এসব মামলায় অনেক নিরীহ মানুষকেও পারিবারিক দ্বন্ধের জেরে মামলা তালিকায় রাখতে এবং অনেককে মোটা অংকের টাকার বিনিময়ে মামলা থেকে পরবর্তীতে বাদ দিতে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের অনেকের কাছ থেকে জানা যায় ইসমাঈল প্রায় ৫০ এর ওপর লোকজন ও আওয়ামী নেতাদের কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার থেকে ১লাখ টাকা চাঁদা নিয়েছে সম্প্রতি। বিনিময়ে মামলা থেকে বাদ।

কিছুদিন আগে রাশেদ চৌধুরী নামে এক আওয়ামিলীগ নেতা থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয় মামলা থেকে নাম বাদ দিতে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এইতো কয়দিন আগে পুরানগড়ের সবচেয়ে বড় ডেবিল ও মাদকসম্রাট শাহনেওয়াজকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারি আটক

এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে শাহনেওয়াজ রাতের বেলা গ্রেপ্তার হলে ইসমাইলকে ফোন দেয় শাহনেওয়াজের দলীয় নেতাকর্মীরা। ১লাখ টাকা চাঁদার বিনিময়ে সে পুলিশের ওপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শাহনেওয়াজ কে ছাড়িয়ে নেয় থানায় না নেয়ার আগেই।

এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ইসমাইলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে। সে নিজ দলের নেতাকর্মীদের পর্যন্ত হুমকি দামকি দিয়ে যাচ্ছে। স্থানীয় সিনিয়র নেতাকর্মীরা জানিয়েছেন ইসমাইলের কর্মকান্ডের কারনে পুরানগড় ইউনিয়নে বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

তার ব্যাপারে উদ্ধতন মহলে জানানো হয়েছে এবং অতিশীঘ্রই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলতেছে। এসময় তারা বলেন সে যেকোন মূহুর্তে দল থেকে বহিষ্কার হয়ে যাবে।


More News Of This Category