সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

রাজধানীতে র‍্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
রাজধানীতে র‍্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরা এলাকায় র‍্যাব সদস্য পরিচয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’র ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে কোটি টাকা ছিনতাই করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথরোধ করে এবং টাকা ভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়।

আরও পড়ুনঃ ১৫ জুন কানেক্টিকাটে নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) এর ১৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান

ঘটনার পর ছিনতাইকারীরা নগদের প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিতভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোটি টাকার অধিক।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি দল রওনা দিয়েছিল। এ সময় তারা অস্ত্রের মুখে ওই প্রতিনিধিদের গাড়িতে তুলে পরে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, দুষ্কৃতকারীদের গ্রেফতারে পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category