বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline :
সংবাদ, বিনোদন ও বিজ্ঞাপনে মানুষকে যেভাবে উপস্থাপন করা হয় ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ, বগুড়ার শজিমেকে স্বজন-চিকিৎসক সংঘর্ষ, কর্মবিরতিতে ইন্টার্নরা মোস্তফা আল মাসুদ, বগুড়া ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা আয়োজন কুড়িগ্রাম প্রতিনিধি: সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে তিন কেজি গাঁজা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

**” রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে তিন কেজি গাঁজা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি’র একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন, ২০২৬ খ্রি. ১১:০৫ ঘটিকায় গংগাচড়া মডেল থানাধীন ০৫ নম্বর লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ খাঁড়ারভাঁজ ব্রীজের উপর (বালারঘাট বাজার টু গঙ্গাচড়া বাজারগামী পাকা রাস্তার উপর) অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে বিশেষ কায়দায় রক্ষিত তিন কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া ধৃত অভিযুক্তের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ১৫০ সিসি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এ সময় উদ্ধার করা হয়। সকল আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১। মোঃ সুমন মিয়া (১৯), পিতা: মোঃ নবিউল হক, সাং: পশ্চিম ফুলমতি, পোস্ট: নওডাঙ্গা, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম।

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।মাদককে না বলুক ৯৯৯ফোন দিন.


More News Of This Category