বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline :
৩ লাখ ছাত্রীকে সাইকেল উপহার দেবে সরকার 🚲* হেমন্তের মেঘ তাছলিমা আক্তার মুক্তা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে লালমনিরহাট জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি), অক্টোবর ২০২৬ খ্রি. পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন। ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব আটক। সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদী আনন্দ মোহন কলেজ ছাত্রশিবিরের সাবেক নেতা ফরিদের ইন্তেকাল জাতীয় ইমাম সমিতির ১৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও ওয়েবসাইট উদ্বোধন,,,, রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি’র একটি চৌকস টিম ২৪ নভেম্বর, ২০২৬ খ্রি. ১৮:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ০৪নং ভাংনী ইউনিয়ন এর বুজরুক তাজপুর গ্রামস্থ জনৈক হাবিবুর এর বাশঝাড় এ ধৃত অভিযুক্ত মাসুদের হেফাজত হতে বিশেষ কায়দায় রক্ষিত সাদা রংয়ের পলিথিনের ভিতর নেশা জাতীয় মাদকদ্রব্য ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উল্লেখ্য ডিবি পুলিশ এর উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা:
১। মোঃ মাসুদ মিয়া (২৮) পিতা: মো: আনারুল ইসলাম, সাং- বুঝরুক তাজপুর( দোকানীপাড়া), ০৪ নং ভাংনী ইউনিয়ন, থানাঃ মিঠাপুকুর, জেলাঃ রংপুর।

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।মাদককে না বলুন ৯৯৯ফোন দিন


More News Of This Category