রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline :
রংপুরে বিপুল পরিমানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে অতর্কিত হামলা। লালমনিহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২ ৫ ১৯২ ৪২৪ ট্রাক মোটরসাইক মুখোমুখি সংঘর্ষে মা সহ ছেলে সন্তান নিহত আহত বোন। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মাদকের বিরুদ্ধে ‘অভেদ্য আইনি দেয়াল’, সংশোধিত আইন দ্রুতই সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী* মাদকের বিরুদ্ধে ‘অভেদ্য আইনি দেয়াল’, সংশোধিত আইন দ্রুতই সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী* বর্ডার-টু-ইল্লা সড়ক ৬-লেনে উন্নীত করার দাবিতে জনতার মানববন্ধন হিমালয়া ও স্মার্ট বাজার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর* বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ভারতীয় পানি সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনতার দলের আলোচনা সভা ও গণ-যোগদান অনুষ্ঠিত।

রংপুরে বিপুল পরিমানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

রংপুরে বিপুল পরিমানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মহানগরের হারাগাছ থানার বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১২টার দিকে হারাগাছ থানার ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ বস্তা ১ নম্বর হালিম বিড়ি জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন হারাগাছ থানার সারাই জুম্মাপাড়া এলাকার শহিদুল ইসলাম (৪৮) এবং চেয়ারম্যানটারী এলাকার কামাল হোসেন (৫২)।

পুলিশ জানায়, উদ্ধার করা বিড়ির মধ্যে মোট ৩৪ হাজার প্যাকেট বা প্রায় ৮ লাখ ৫০ হাজার শলাকা বিড়ি রয়েছে। এছাড়া প্রায় ৩৪ হাজার নকল ব্যান্ডরোলও জব্দ করা হয়েছে। উদ্ধার করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ ২ হাজার ৯৪০ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধ দমন, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category