রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

রংপুরে একই পরিবারে চার খুন স্ক্রিপ্ট পাঠ করলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন আরপিএমপি কমিশনার

Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রংপুরে একই পরিবারে চার খুন
স্ক্রিপ্ট পাঠ করলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন আরপিএমপি কমিশনার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরসহ দেশব্যাপি আলোচিত রংপুরে একই পরিবারের চারজন খুনের ঘটনায় সংবাদ সম্মেলন ডেকে লিখিত স্ক্রিপ্ট পাঠ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। স্ক্রিপ্ট পড়া শেষে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলে তিনি কোন উত্তর না দিয়ে সভাস্থল ত্যাগ করে চলে যান। এতে সাংবাদিকরা ক্ষুদ্ধ হয়ে এটিকে ‘তামাশা’ সংবাদ সম্মেলন হিসেবে অভিহিত করেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আগে থেকে আরপিএমপি কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত হন সাংবাদিকরা। তবে ৯.৪৫ টার সময় উপস্থিত হন আরপিএমপি কমিশনার। তার সাথে আরপিএমপি উপ কমিশনার ও ডিবি প্রধান সনাতন চক্রবর্তীসহ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরপিএমপি কমিশনার চার খুনের ঘটনায় লিখিত স্ক্রিপ্ট পাঠ শুরু করেন সকাল ৯.৪৯টায়। প্রায় ২০ মিনিট লিখিত বক্তব্য পাঠ করেন।

একই ঘটনায় গত ২৩ আগষ্ট রবিবার দুপুরে একই কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ কেঁদেছিলেন। ২৩ আগষ্টের সংবাদ সম্মেলনে দেয়া তথ্যের সাথে আজ বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের গড়মিল দেখা গেছে।

রবিবারের সংবাদ সম্মেলন পুলিশ কমিশনার বলেছিলেন, ২১ আগষ্ট শুক্রবার রাত ৩টা থেকে ৪ টার দিকে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর দ্বিতল বাড়ীর ছাদে ইয়াবা সেবন করিতেছিলেন। গণপতি শব্দ পেয়ে ছাদে গিয়ে যুবকদের বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বাড়ীর ভেতর গিয়ে গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও ছেলে প্রীয়ম চক্রবর্তীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রীয়ম চক্রবর্তীকে ঘুমন্ত অবস্থায় খাটের ওপর শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়।

কিন্তু বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন আরপিএমপি কমিশনার বলেন, শুক্রবার সকালে ঘুম থেকে গণপতি চক্র ছাদের ওপর যান হাঁটার জন্য। সেখানে গিয়ে দুই যুবককে ইয়াবা সেবন করতে দেখে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। চিল্লাচিল্রির শব্দ পেয়ে তার স্ত্রী ও মেয়ে ছাদে ছুটে আসলে তাদেরকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দুই যুবক ঘরের ভেতর ঢুকলে প্রীয়ম চক্রবর্তী সিদ্ধার্থকে চিনে ‘সিদ্ধার্থ দাদা’ বলে ডাকায় তাকেও খাটের ওপর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন আরপিএমপি কমিশনার নতুন একটি তথ্য যুক্ত করেন। বেশ কয়েক বছর আগে গণপতি চক্রবর্তী সিদ্ধার্থ দাসের স্বজনের কাছে কমদামে জমি কিনেছিলেন। এখানে থেকে সিদ্ধার্থের মধ্যে ক্ষোভ পুঁঞ্জিভূত হয়।

তবে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় চন্দ্র দাস বলেন,’ গণপতি চক্রবর্তী আমার স্বজনের জমি কিনেছিলেন ২০১০ সালে। আমাদের কোন আপত্তি ছিলো না। যখন জমিটি কেনাবেচা হয়েছিল তখন সিদ্ধার্থ ৩-৪ বছরের শিশু ছিলো। জমি সংক্রান্ত বিষয়ে গণপতি স্যারের সাথে কোনদিনই কোন কথা হয়নি। বরং তিনি জমি কিনে আমাদের প্রতিবেশি হওয়ায় খুশি ছিলাম।’

রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক রেজাউল করিম মানিক জানান, ‘বহুল আলোচিত চার খুনের ঘটনায় আরপিএমপি কমিশনারের রবিবার ও বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উত্থাপিত তথ্যে গড়মিল রয়েছে। আমরা তাকে প্রশ্ন করে উত্তর বের করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমরা প্রশ্ন শুরু করায় তিনি কোন উত্তর না দিয়ে সভাস্থল ত্যাগ করেন।’ ‘সাংবাদিকদের ডেকে শুধু তামাশা করা হয়েছে। এটি একটি ‘তামাশা’ সংবাদ সম্মেলন,’ তিনি বলেন।

দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক রাশেদ হোসেনর রাব্বী জানান, চার খুনের ঘটনায় পুলিশ কর্মকর্তাদের দেওয়া একেকবার একেক রকম তথ্যে ধুম্রজাল তৈরি হয়েছে। সাংবাদিকদের কাছে অনেক মনগড়া তথ্যও উপস্থাপন করা হয়েছে। ’আজকে সংবাদ সম্মেলনে আমরা প্রশ্ন শুরু করলে পুলিশ কমিশনার চলে যান। এ চাঞ্চল্যকর হত্যাকান্ডে পুলিশের দেওয়া তথ্য নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিলো। উত্তর পেলাম না, চরমভাবে হতাশ হলাম,’ তিনি বলেন।

রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী বলেন, ‘সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিছে আরপিএমপি কমিশনারের চলে যাওয়ায় ঘটনার তথ্য নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। সাংবাদিকরা হতাশ হয়েছেন। ঘটনার তথ্যে গড়মিল নিয়ে সাংবাদিকরা দোটানায় পড়েছেন ।’ ‘বহুল আলোচিত চার খুন নিয়ে অনেক তথ্য জানার প্রয়োজন রয়েছে। এগুলো পুলিশের কাছ থেকে জানা প্রয়োজন কিন্তু প্রশ্নের উত্তর দিলেন না আরপিএমপি কমিশনার,’ তিনি বলেন।

শনিবার রাতে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়া শুক্রবার ভোরে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রবিবার ভোরে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় জবাবন্দি দিলেও তাদেরকে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে দেওয়া হযনি।


More News Of This Category