রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

রংপুরে একই পরিবারে চার খুন সংগৃহিত আলামত সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানোর সুস্পষ্ট তথ্য নেই: নতুন কমিশনার

Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রংপুরে একই পরিবারে চার খুন
সংগৃহিত আলামত সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানোর সুস্পষ্ট তথ্য নেই: নতুন কমিশনার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর নগরীর দাসপাড়ায় একই পরিবারের চারজন খুন হওয়ার ঘটনাস্থলে পরিদর্শনের সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নুতন কমিশনার মাহবুবুর রশিদ বলেছেন,’ ক্রাইম সিন থেকে সংগৃহিত আলামত সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে কিনা এ ব্যাপারে কোন সুস্পষ্ট তথ্য আমার কাছে নেই। আমি খোঁজ নিবো।’
তিনি বলেন, ’এ মামলা একটি চাঞ্চল্যকর ঘটনা, সারাদেশে এ মামলাকে নিয়ে নানা রকম কথা হচ্ছে। এ মামলা সম্পর্কে এখন কিছু বলাটা একটু আগাম হয়ে যাবে। মুলত আমি মামলাটি সম্পর্কে বুঝতে ঘটনাস্থলে এসেছি।’ তিনি বৃহস্পতিবার দুপুরে আরপিএমপি কমিশনার হিসেবে যোগদান করে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় তার সাথে মেট্রোপলিটন পুলিশের অন্যন্য কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ বলেন, ‘চার খুনের মামলাটি ঘিরে যেসকল কথাবার্তা উঠে আসছে আমরা সবগুলোই আমলে নিয়ে তদন্ত করছি। সকল তথ্যই বিশ্লেষণ ও তদন্ত করে সঠিক পর্যায়ে নিয়ে একটি চার্জশিট প্রস্তুত করা হবে যাতে সুবিচার নিশ্চিত করা যায়।’
পানি দিয়ে ক্রাইম সিন বাড়িটির আলামত ধুয়ে ফেলা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমিও এমনটি শুনেছি। কিন্তু এটার সুস্পষ্ট কোন প্রমান নেই। এছাড়া আলামত ধুয়ে ফেলার কোন কারনও নেই। ক্রাইম সিন নেওয়া সকল আলামত আমাদের সংগ্রহে সুরিক্ষত রয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখবো আমি।’

মামলার অগ্রগতি সম্পর্কে প্রশ্নের উত্তর মাহবুবুর রশিদ বলেন,’ আসলে মামলাটি চলমান প্রক্রিয়ায় রয়েছে। তদন্ত চলমান আছে। আমি যোগদান করার পর শুধু ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। মামলার অগ্রগতি সম্পর্কে আগের কমিশনার টাইম টু টাইম ব্রিফ করেছেন। আপাতত আমি সে জায়গাটাতেই থাকতে চাই। যদি কোন কুলু তা খতেয় দেখা হবে।’

রংপুর নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় ২২ আগষ্ট শনিবার রাত ১১টার দিকে বাড়ীর ভেতর ও ছাদ থেকে রংপুর জিলা স্কুলর সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), তাদের মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। ২১ আগষ্ট শুক্রবার সকালে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ একই এলাকার দুই যুবক সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাসকে (২৩) রবিবার ভোরে গ্রেফতার করে। গ্রেফতার দুই যুবক আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবাবন্দিদে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে। তবে গ্রেফতার যুবকদের সাথে গণমাধ্যমকর্মীদের কোন কথা বলতে দেওয়া হয়নি।

গত ২২ ও ২৭ আগষ্ট পৃথক দুটি প্রেস ব্রিফিংয়ে আগের আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ মামলা সম্পর্কে পৃথক তথ্য দেওয়ায় খুনের রহস্য নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে।


More News Of This Category