সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রংপুরসহ সারাদেশে অনলাইন ক্যাসিনো বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
রংপুরসহ সারাদেশে অনলাইন ক্যাসিনো বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন

নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:

রংপুরসহ সারাদেশে অনলাইন ক্যাসিনো বন্ধের দাবিতে আজ রংপুর শহরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন আমার দেশ আমার অহংকার-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে তরুণরা সহ সমাজের স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

রংপুর নগরীর প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা অনলাইন ক্যাসিনোর কুফল ও এর ভয়াবহ সামাজিক প্রভাব তুলে ধরেন। তাঁরা বলেন, তরুণ সমাজ অনলাইন জুয়ার ফাঁদে পড়ে পথ হারাচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে, এবং সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

সংগঠনের আহ্বায়ক ইমিরান খান সুজন বলেন, “অনলাইন ক্যাসিনো এখন দেশের যুব সমাজের জন্য এক ভয়াবহ বিষফোঁড়া হয়ে উঠেছে। এটি বন্ধ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমরা চাই, সরকার দ্রুততম সময়ের মধ্যে এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।”

সংগঠনটির সভাপতি আলী হোসাইন বলেন, মানববন্ধন শেষে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট একটি লিখিত আবেদনপত্র (সারকলিপি) হস্তান্তর করা হয়েছে। এই সারকলিপিতে অনলাইন জুয়া ও ক্যাসিনো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মানববন্ধনে অন্যান্য বক্তারাও সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে অনলাইন ক্যাসিনো নিয়ন্ত্রণ ও বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category