রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

যুক্তরাষ্ট্রে পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, ৩ সদস্য নিহত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রে পুলিশের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ১৮ জুলাই (শুক্রবার) লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুজ প্রশিক্ষণকেন্দ্রে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা একে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। খবর এএফপির।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, এটা দুঃখজনক যে আমাদের তিনজন সদস্য মারা গেছেন। অন্য কোনো বিভাগের কোনো সদস্য আহত হননি বা কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।খবর আইবিএননিউজ ।

বিস্ফোরণের কয়েক ঘন্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুনা জোর দিয়ে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি। তবে এই ঘটনায় সেখানে থাকা লোকজনের জন্য কোনো ধরনের হুমকি নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

আরও পড়ুনঃ ২৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি আটক ২

রবার্ট লুনা বলেন, বিস্ফোরণের ৩০ মিনিটের মধ্যেই এলএপিডি বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে প্রবেশ করে লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমাদের বিস্ফোরণের আগের ঘটনা জানতে হবে এবং শুরু থেকেই কী ঘটেছিল তা তদন্ত করতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে এর বাইরে কোনো তথ্য নেই।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সঙ্গে এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর গোয়েন্দা এবং কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

যে এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার একজন নির্বাচিত নগর কর্মকর্তা সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এবং এটিকে ‌‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন।


More News Of This Category