বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকচাপায় নিহত বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকচাপায় নিহত বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাকচাপায় বরিশালের উজিরপুর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার,২০ জুন ২০২৬,সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।খবর আইবিএননিউজ ।

নিহত কবির হোসেন মৃধা (৫৫) উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে। তিনি প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের স্বজন হেমায়েত হাওলাদার জানান, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন কবির হোসেন মৃধা। শনিবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, কবির হোসেন মৃধার স্ত্রী রুমা আক্তারের ভাষ্য অনুযায়ী, জীবদ্দশায় তিনি বলেছিলেন মৃত্যুর পর নিজ গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কবির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।


More News Of This Category