রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য সফরে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে ফুলেল শু‌ভেচ্ছা জানাল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বীর চট্টলার কৃ‌তি সন্তান, বাংলা‌দেশ সরকা‌রের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সংক্ষিপ্ত সফ‌রে যুক্তরাজ্য লন্ডন আগম‌নে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থে‌কে কেন্দ্রীয় সাংগঠ‌নিক স‌চিব, লন্ডন প্রবাসী মাসুদুর রহমা‌নে‌র নেতৃত্বে ফু‌লের শু‌ভেচ্ছা জানা‌ন।

সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ-কে ফুল দিয়ে শু‌ভেচ্ছা ও বরণ করে নেওয়ায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠ‌নিক স‌চিব, টিভি২৪ বাংলা ও লিম ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মাসুদুর রহমা‌ন-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শ‌হিদুল ইসলাম।

উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবেও সুনামের সহিদ অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে মন্ত্রণালয়ের কার্যক্রম তত্ত্বাবধান ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সাথে সাথে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব করে আসছেন।

আরও পড়ুনঃ দিনাজপুর জেলা পুলিশ কর্তৃক গত ১২ ঘন্টায় ফ্যাসিস্ট নাশকতার পরিকল্পনাকারী ৪৫ জন সহ ১০২ জন গ্রেফতার

এখানে সংগঠনটির কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হলো শীতকালে শীতবস্ত্র বিতরণ, যে‌কোন প্রাকৃতিক দুর্যোগ, বন্যাদুর্গত, এতিম, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দুই বিভা‌গের ঐতিহ্য, ইতিহাস নির্ভর, আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করা। গ‌রিব শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান বি‌শিষ্ট গুণী ব্যক্তিদের স্বর‌ণে, সম্মানে মতবিনিময়, আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করছে এবং ২০১৭ সাল থে‌কে সংগঠন‌টি দে‌শের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউরোপ, আমে‌রিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালী, সৌ‌দিআরব ও সংযুক্ত আরব আমিরাত শাখা আহবায়ক ক‌মি‌টির কার্যক্রমও রয়েছে।


More News Of This Category