রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই আন্দোলনকেন্দ্রিক বুদ্ধিবৃত্তিক প্যানেল ডিসকাশন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৯ জুলাই মঙ্গলবার সকালে জুলাই আন্দোলনকেন্দ্রিক ‘বুদ্ধিবৃত্তিক প্যানেল ডিসকাশন’ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জুলাই আন্দোলনকে ঘিরে দেশের নবীন প্রজন্ম কি ভাবছে, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তারা কিভাবে অবদান রাখতে পারে, এ বিষয়সমূহকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা স্কাউটের নবীন প্রতিনিধি এবং স্কুল শিক্ষার্থীগণ মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

সভায় শিক্ষার্থীগণ দেশের শিক্ষাব্যবস্থায় মুখস্তবিদ্যার যে ধারা প্রচলিত রয়েছে, তার পাশাপাশি স্কিলকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার ব্যাপারে উল্লেখ করেন। শিক্ষাজীবনেই ছাত্র-ছাত্রীদের আইটি, কৃষির মতো বিভিন্নক্ষেত্রে স্কিল বৃদ্ধির ব্যবস্থা করা গেলে দেশ যেমন নতুন উদ্যোক্তা পাবে, তেমনি বেকার সংকট কাটিয়ে উঠতেও তা সহায়ক হবে। নবীন স্কাউট সদস্য এবং শিক্ষার্থীরা তাদের আলোচনায় ছাত্রদের মানবিক ও নৈতিক মূল্যবোধ তৈরি, দক্ষ শিক্ষক ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা এবং তাদের মতামত গ্রহণের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম হিসেবে এই প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনে দেশের সামগ্রিক পরিমণ্ডলে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ইতিহাসের পটপরিক্রমায় রাজনৈতিক ও শাসনতান্ত্রিক পরিবর্তন সম্পর্কে সভাপতি আলোচনা করেন। ছাত্রদের দেশের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করতে এবং জানতে বলেন।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মীর সাজেদুর রহমানের অঙ্গীকার

সভাপতি বলেন, যেকোনো বিপ্লবের সাথে জনগণের সমর্থন না থাকলে সে বিপ্লব সফল হয় না। জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে দেশের জনগণ একাত্ম হয়েছিলো বলেই এই আন্দোলন সফলতা লাভ করে। জুলাই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বেহাত হয়ে যেতে পারে, যদি এই আন্দোলনের স্পিরিটকে হৃদয়ে ধারণ করা না যায়।

প্যানেলভিত্তিক ডিসকাশনে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, জুলাই আন্দোলনে শহীদ সাগরের পিতা, শিক্ষক, স্কাউট সদস্য ও স্কুলশিক্ষার্থী এবং জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category