সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

ময়মনসিংহে ডিবির অভিযানে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ময়মনসিংহে ডিবির অভিযানে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা অটোরিকশা ও মিশুক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ জুন ২০২৫) রাতে নগরীর রহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে দুটি চোরাই অটোরিকশা ও একটি মিশুক উদ্ধার করেছে পুলিশ।

ডিবি পুলিশের ওসি মোফিদুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা চুরি, ছিনতাই ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় এসআই ফারুক আহমেদের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয় চক্রের চার সদস্য—মো. আনার মিয়া (৩৫), মো. লিটন (৩০), মো. মাসুদ (২৮) ও মো. কামরুল হাসান (৩২)। তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও শেরপুরসহ আশপাশের জেলায় বিভিন্ন যানবাহন চুরি করে নিরাপদ স্থানে সরিয়ে রাখত।

আরও পড়ুনঃ ময়মনসিংহে মোবাইল ফোনের দোকানে ডাকাতি, ৬০ লাখ টাকার মোবাইল ও ১০ লাখ নগদ টাকা লুট

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকা থেকে চোরাই একটি মিশুকসহ মো. শামীম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করে ডিবি।

ডিবি পুলিশ আরও জানায়, এই চক্রটি অত্যন্ত সংগঠিত ও সুপরিকল্পিতভাবে কাজ করত। তারা আগে থেকে টার্গেট ঠিক করে নির্দিষ্ট এলাকায় যানবাহন চুরি করত। এরপর চুরি করা অটোরিকশা ও মিশুক গ্যারেজে রেখে নম্বরপ্লেট পরিবর্তনসহ বিভিন্ন কৌশলে বিক্রির জন্য প্রস্তুত করত।

গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থেকে সন্দেহভাজন বা অচেনা কেউ অটোরিকশা বা মিশুক বিক্রির প্রস্তাব দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category