বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline :
ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ, বগুড়ার শজিমেকে স্বজন-চিকিৎসক সংঘর্ষ, কর্মবিরতিতে ইন্টার্নরা মোস্তফা আল মাসুদ, বগুড়া ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা আয়োজন কুড়িগ্রাম প্রতিনিধি: সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত প্রতিনিধির নাম প্রকাশের সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি খবর,,,

Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
প্রতিনিধির নাম প্রকাশের সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি খবর,,,

নেত্রকোনা জেলার মোহনগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০০৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) বেলা এগারোটায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনগঞ্জের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহা আলম চৌধুরী।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং পার্টনার প্রকল্পের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ কৃষির ওপর গুরুত্ব দিতে হবে। পার্টনার প্রকল্প কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের এ প্রকল্পের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বিষমুক্ত সবজি ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে একদিকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগও বাড়বে। তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি উপকারভোগী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি উন্নয়নে এ ধরনের প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

 

এই খবর টি শেয়ার করুন :
আপনার মতামত জানাতে পারেন
আপনার মতামত লিখুন


More News Of This Category