মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কতৃক নবিন বরন অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধি : / ৩০ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কতৃক নবিন বরন অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ • ৩০ মিনিটে কলেজ অডিটরিয়ামে পৌর ছাত্র শিবিরের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোর্শেদ আলম, উপজেলা জামাতের আমির মাওলানা শাহাদাত হোসেন, পৌর জামাতের আমির মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা মোঃ নাজমুল হাসান তাজিম, অনুষ্ঠানে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি ছাত্র-শিক্ষক সাংবাদিক কর্মচারী সহ ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন খানজাহান আলী শিল্প গোষ্ঠী । অনুষ্ঠান শেষে সকল ছাত্র-ছাত্রীদের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ছাত্রশিবির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শুভেচ্ছা উপহার সামগ্রী ছাত্র-ছাত্রীদের প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গাইডের উপর আলোচনা করেন। তাদের ভবিষ্যৎ জীবন কিভাবে গড়ে তুলবেন সে বিষয়ে বিভিন্ন উপদেশ ও দিকনির্দেশনামূলক প্রদান করেন। এ সময় নবীন শিক্ষার্থীরা প্রধান অতিথিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তিনি ধৈর্য ধরে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category