রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সাবেক এমপি মো.আব্দুল হাই এর অবস্থা অবনতি হওয়ার হাসপাতালে ভর্তি

Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মোঃ দুলাল সরকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সাইদ হাসান আফরান: মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া (৩ আসন, সাবেক ৪ আসন) থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই-এর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মো. আব্দুল হাই-এর জ্যেষ্ঠ সন্তান মো. ইফতেখারুল আলম রিপন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “বাবার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশবাসীর কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”

আরও পড়ুনঃ আমরা বদলে গেছি ১৯৫ টা দেশ সাবেক চলমান রেমিট্যান্স যোদ্ধা পরিবার ৯ কোটি

এদিকে জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের খোঁজ-খবর নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।

গণমানুষের নেতা হিসেবে পরিচিত মো. আব্দুল হাই দীর্ঘদিন মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার অসুস্থতায় রাজনৈতিক অঙ্গনে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category