শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Headline :
আদিতমারী জি এস স্কুল ও কলেজ মাঠে ‘জনতার দল’-এর মহাসমাবেশ এক বিশাল গণসমুদ্রে পরিণত হয়েছে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর কণ্ঠস্বর ইয়াকুব আলীর পাশে গ্রামের মাথা মুরব্বিরা, অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার: রূপসায় আজিজুল বারী হেলাল নির্বাচনের দিন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন প্রিজাইডিং অফিসাররা তেরখাদা উপজেলা প্রশাসক নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দাবিতে ধানমন্ডিবাসীর একুশে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত গাইবান্ধা-৫: জয়-পরাজয়ে বড় প্রভাব ফেলতে পারে চরাঞ্চলের ভোটাররা টেকনাফে বাস–টমটম সংঘর্ষে ২ জন নিহত, আহত ৮ মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা উখিয়া-টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর সমর্থনে হ্নীলায় বিশাল পথসভা ও নির্বাচনী মিছিল মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর কণ্ঠস্বর ইয়াকুব আলীর পাশে গ্রামের মাথা মুরব্বিরা, অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
ভোলাহাট উপজেলাকে কেন্দ্র করে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলীর বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়ানো হয়েছে তার কঠোর প্রতিবাদ জানিয়েছেন এলাকার গ্রামের মাথা মুরব্বিরা। তারা এসব অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন। গ্রামের প্রবীণ ও সম্মানিত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে সমাজে একজন সৎ, ভদ্র ও সুপরিচিত মানুষ হিসেবে পরিচিত। তাদের দাবি, আজ পর্যন্ত তাদের চোখে বা এলাকায় ইয়াকুব আলীর বিরুদ্ধে কোনো অসামাজিক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। বরং তিনি এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। মুরব্বিরা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে প্রতারণা কিংবা অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ কাল্পনিক। এ ধরনের অপপ্রচারের পেছনে ব্যক্তিগত আক্রোশ ও সামাজিক হীন উদ্দেশ্য কাজ করছে বলে তারা মনে করেন। উল্লেখযোগ্যভাবে, ইয়াকুব আলীর বিরুদ্ধে কোনো আদালতে প্রমাণিত অভিযোগ নেই কিংবা কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়ার নজিরও নেই—এ কথাও তারা জোর দিয়ে বলেন। এলাকার প্রবীণদের বক্তব্য, “কারও কাছে যদি প্রকৃত প্রমাণ থাকে, তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে নয় আইনগত প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বানানোর চেষ্টা নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। এদিকে, অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তারা সতর্ক করেন এ ধরনের চরিত্রহননের রাজনীতি অব্যাহত থাকলে ইয়াকুব আলী তাঁর সম্মান রক্ষায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন, যার দায় সম্পূর্ণভাবে অপপ্রচারকারীদের বহন করতে হবে।
গ্রামের মুরব্বিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সত্য কখনো চাপা পড়ে না; মিথ্যার আয়ু ক্ষণস্থায়ী। তারা শান্তি, শালীনতা ও আইনের শাসন বজায় রেখে বিভ্রান্তি দূর করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category