সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

মানবতার ফেরিওয়ালা সাংবাদিক মোঃ আবুল হাসেম কুমিল্লা-৯ আসনে সংসদ সদস্য পদে লড়বেন

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক, / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সর্বজনীন দলের চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জননন্দিত সাংবাদিক নেতা মোঃ আবুল হাসেম।

দেশের রাজনৈতিক অঙ্গনে এক স্বচ্ছ, মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত আবুল হাসেম দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবকল্যাণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তিনি বিশ্বাস করেন— “রাজনীতি মানে মানুষের সেবা, আর জনগণের সেবা মানেই প্রকৃত রাজনীতি।”

স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মতে, মোঃ আবুল হাসেম একজন নীতিবান, পরিশ্রমী ও সততার প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশ সর্বজনীন দল ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে মানবতার কাজ, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা, এবং শিক্ষা-উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন করেছে।

তিনি বলেন, আমি রাজনীতি করতে এসেছি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য। কুমিল্লা-৯ আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই, তাদের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।”

নির্বাচনী এলাকা জুড়ে ইতোমধ্যেই চলছে তার জনসংযোগ, প্রচারণা ও মতবিনিময় সভা। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের কাছেও তিনি একজন সৎ, বিনয়ী ও জনদরদী প্রার্থী হিসেবে জনপ্রিয়তা অর্জন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানবতার ফেরিওয়ালা হিসেবে দীর্ঘদিন ধরে জনমানুষের পাশে থাকা এই নেতার অংশগ্রহণে কুমিল্লা-৯ আসনের নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category