রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline :
শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে:এমপি হেলাল। ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন । গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পাতে পচা ডিম-মেয়াদোত্তীর্ণ রুটি। সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডি’র পক্ষ থেকে কুমিল্লা-৯ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা। কমিটির সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ও অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ মতিউর রহমান, শিক্ষক প্রতিনিধি মো: আনিছুর রহমান। নওগাঁর বদলগাছীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ মিরসরাইতে( বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ঈদ পূর্ণ মিলনীও সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে তোহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা

মাদকের অফিসে মিলল মাদক-দেশীয় অস্ত্র

Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
মাদকের অফিসে মিলল মাদক-দেশীয় অস্ত্র

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ অফিস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
জানা যায়, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে দীর্ঘদিন ধরে মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল।
আজ সাংবাদিকদের বিষয়টি নিয়ে বক্তব্য নিতে গেলে পরিদর্শক ফরহাদ আকন্দ তাকে দেখে অফিস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি বারবার এড়িয়ে যান এবং কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এরপর ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত একটি কক্ষে প্রবেশ করলে দেখা যায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, চোলাই মদ এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এছাড়াও সেখানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও দেখা যায়।
তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি একজন ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠান। ম্যাজিস্ট্রেট আসার পর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র জব্দ করেন।
জব্দ করা হয়—চোলাই মদ সাড়ে ৪০ লিটার, বিদেশি মদ ৩ লিটার (১ লিটার + ০২ বোতল), দেশীয় অস্ত্র ১৪টি ,বিদেশি মদের খালি বোতল ২৬টি, ফেনসিডিলের খালি বোতল ১৫৫টি, ফেনসিডিল ০৮ বোতল, টাপেন্ডাভল ট্যাবলেট ১২টি পাতা, হেরোইন পুরিয়া ১৮টি, ইয়াবা ট্যাবলেট ৮৫ প্যাকেট (প্রায় ৩৫০ পিস + ৫০টি),প্যাথেডিন ০৮ ডোস অ্যাম্পুল, ব্রুপেনের ফাইন ইনজেকশন ৯৩টি, গাঁজা ২৫০ গ্রাম + ৬৪টি পুরিয়া, আলোয়া পাতা ২৫০ গ্রাম, কালো রঙের তরল ৫০০ মিলি, সিরিজ ০৫টি, মোবাইল ১০টি, নগদ অর্থ ১০০০ টাকার নোট ০১টি, ৫০০ টাকার নোট ০২টি।
মাদকদ্রব্য অফিসের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, জব্দকৃত কিছু মাদক মামলার এজাহারভুক্ত।
তবে তিনি সেগুলোরও কোনো নির্দিষ্ট কাগজ দেখাতে পারেননি। ফরহাদ আকন্দের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক দিয়ে মানুষকে ফাঁসিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসিক কিস্তিতে টাকা নেওয়ার অভিযোগও আছে। অভিযোগ রয়েছে, তাকে প্রতি মাসে টাকা না দিলে তিনি মা


More News Of This Category