সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মাদকবিরোধী অভিযানের জেরে বোয়ালমারীতে প্রবীণ সাংবাদিকের ওপর হামলা

যশোর প্রতিনিধি ঃ  / ৫৯ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

যশোর প্রতিনিধি ঃ

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং অভিযানে সহযোগিতার জেরে কামরুল ইসলাম নামে এক প্রবীণ সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার ময়না ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত কামরুল ইসলাম বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক কামরুল ইসলাম জানান, তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, “প্রায় পাঁচ-ছয় দিন আগে আমি সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে একটি সফল মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করি। এতে এলাকার মাদক ব্যবসায়ীরা আমার ওপর ক্ষিপ্ত হয়।”

এরই জের ধরে আজ সন্ধ্যায় পার্শ্ববর্তী হাটখোলাচর গ্রামের একদল মাদক ব্যবসায়ী ও তাদের ভাড়া করা সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে এসে তার ওপর সশস্ত্র হামলা চালায়। তিনি বলেন, “তাদের সবার কাছে অস্ত্র ছিল। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায়, নাকে ও মুখে আঘাত করে।”

আরও পড়ুনঃ আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা

হামলার এক পর্যায়ে আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কামরুল ইসলাম বলেন, “স্থানীয়রা এগিয়ে আসায় আমি প্রাণে বেঁচে গেছি।”

ঘটনার পর বোয়ালমারী থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে অবগত করা হয়েছে। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনালাপে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে, দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

এ বিষয়ে বোয়ালমারী থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জানান, “সাংবাদিক কামরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আমরা অবগত। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ এবং সচেতন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category