রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে চট্টগ্রাম নাগরিক ফোরামের দোয়া মাহফিল ও আলোচনা সভা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গতকাল ২৪ জুলাই বৃহস্পতিবার বাদে আসর চট্টগ্রামের কদম মোবারক এতিমখানা মসজিদে এক হৃদয়বিদারক পরিবেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লচট্টগ্রাম নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই শোকাবহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের মহাসচিব ও বিশিষ্ট লেখক-সাংবাদিক মো. কামাল উদ্দিন। তাঁর নেতৃত্বে শত শত নাগরিক ফোরামের নেতা-কর্মী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত থেকে শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত – শান্তি কামনা করেন।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, এই ভয়াবহ বিমান দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। শিশুদের এভাবে হারানো শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সময় এসেছে দায়িত্বশীল ব্যবস্থাপনার অভাব, নিরাপত্তার ঘাটতি ও জবাবদিহির সংকট নিয়ে আলোচনা করার।

আরও পড়ুনঃ বর্তমান অন্তর্বর্তী সরকার এর প্রোডাকশন সাবেক বিতর্কিত উপদেষ্টা এনসি পি র জন্য দেশে আরও একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে
সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় নেতা স. ম. জিয়াউর রহমান, মোহাম্মদ নূর, মোহাম্মদ আকতার হোসেন নিজামী , এম নুরুল হুদা চৌধুরী , মাসুদ রানা, আইয়ুব আলী, আরও অনেক নেতৃবৃন্দ।

তারা সকলেই বলেন, নিহত শিশুদের স্মরণে কেবল কান্না যথেষ্ট নয়—এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে।

আলোচনা শেষে মুনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্য ও শান্তি প্রার্থনা করা হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরাম ভবিষ্যতে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে আরও কর্মসূচি গ্রহণ করবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়।


More News Of This Category